
জুন 13, 2026
মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে অভিযানের সময় মাইক্রোবাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার চন্দ্রখানা বজরের খামার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানা পুলিশ। এ […]

জুন 13, 2026
মোঃ সিয়াম শাহরিয়ার সৃজন | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকা-নাগেশ্বরী রুটে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে […]

জুন 13, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাউরিভিটা গ্রামে ৬ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, হাউরিভিটা গ্রামের বাসিন্দা মো. আতিকুর রহমানের মেয়ে সুমাইয়াকে মৃত অবস্থায় নাগেশ্বরী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের এক সদস্য হাসপাতাল […]

জুন 13, 2026
মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট […]

জুন 12, 2026
মোঃ কাজল ইসলাম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ ঘিরে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন গ্রামগঞ্জে দেখা গেছে উৎসবের আমেজ। গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচ উপভোগ করতে হাজারো ফুটবলপ্রেমী জড়ো হন খোলা মাঠ, চায়ের দোকান, ক্লাব ও বিভিন্ন আড্ডাস্থলে। শুক্রবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগেই বিভিন্ন এলাকায় বড় পর্দা, টেলিভিশন ও মোবাইল ফোনে খেলা দেখার আয়োজন […]

জুন 11, 2026
মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম সীমান্ত সুরক্ষায় নিজেদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৮,৫১,৭৫৫ /- ( আট লক্ষ একান্ন হাজার সাতশত পোচ্পান্ন ) টাকার ভারতীয় চোরাচালান করা গবাদিপশু ও মাদক গাঁজা জব্দ । উল্লেখ্য, বিজিবি […]

জুন 10, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা ও কুড়িগ্রামগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে কুড়িগ্রাম বাস মালিক সমিতি। ফলে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে ভূরুঙ্গামারী থেকে সরাসরি কোনো বাস চলাচল না করায় যাত্রীদের অটোরিকশাযোগে প্রায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাসে উঠতে […]

জুন 10, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলার শতবর্ষী হাফিজ উদ্দিনের ঘরে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বার্ধক্য ও নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করা এই প্রবীণের জীবনসংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। রোববার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমানের তত্ত্বাবধানে খাদ্য সহায়তা প্রদান করা […]

জুন 9, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাইসা মনি (৮) নামে এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। স্থানীয় […]

জুন 9, 2026
ডেস্ক নিউজ রংপুর গ্রিড উপকেন্দ্রে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের কারণে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩২ কেভি রংপুর-কাউনিয়া সার্কিট-০১ এর সিটি ও সার্কিট ব্রেকার প্রতিস্থাপন কাজ আগামী ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলবে। এ […]