বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে রাত জেগে গ্রামগঞ্জের মানুষের ঢল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ কাজল ইসলাম

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ ঘিরে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন গ্রামগঞ্জে দেখা গেছে উৎসবের আমেজ। গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচ উপভোগ করতে হাজারো ফুটবলপ্রেমী জড়ো হন খোলা মাঠ, চায়ের দোকান, ক্লাব ও বিভিন্ন আড্ডাস্থলে।


শুক্রবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হওয়ার আগেই বিভিন্ন এলাকায় বড় পর্দা, টেলিভিশন ও মোবাইল ফোনে খেলা দেখার আয়োজন করা হয়। সাধারণত এ সময়ে মানুষ ঘুমে থাকলেও বিশ্বকাপের উন্মাদনায় সেই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। রাত জেগে প্রিয় খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ।

বিজ্ঞাপন


শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে মাঠ ও আড্ডাস্থলগুলো। কারও হাতে ছিল প্রিয় দলের পতাকা, কেউ পরেছিলেন দলের জার্সি। খেলা চলাকালে প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, হাসি-ঠাট্টা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।


অনেক স্থানে আতশবাজি ফোটানো, সাউন্ড বক্সে গান বাজানো এবং দলীয় সমর্থকদের উল্লাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় গ্রামের খোলা মাঠগুলো।
ভেলাকোপা গ্রামের বাসিন্দা গনি মিয়া বলেন, “চার বছর পরপর বিশ্বকাপ আসে। এই খেলা দেখার জন্য সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে। আমরাও বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন নিয়ে একসঙ্গে খেলা দেখতে এসেছি। খুব ভালো লাগছে।”


আরেক দর্শক হাসান বলেন, “আমি ব্রাজিলের সমর্থক। তবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই উপভোগ করি। সবাই মিলে একসঙ্গে খেলা দেখার আনন্দই আলাদা।”
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে রাতভর উৎসবের আবহ বিরাজ করে বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]