বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

ভূরুঙ্গামারীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা

জুন 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেন। জেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে […]

ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত ১, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

জুন 8, 2026

মাইদুল ইসলাম মামুন, ভুরুঙ্গামারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে আন্ধারীঝাড় মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী […]

কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

জুন 8, 2026

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার […]

রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

জুন 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাম খা গ্রামে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী সামিনা ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ সালে পারিবারিকভাবে সামিনার সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে রোমানা নামে একটি কন্যাসন্তান জন্ম নেয়। […]

রাজারহাটে ভেঙে পড়েছে একমাত্র কাঠের সাঁকো, চরম ভোগান্তিতে গ্রামবাসী

জুন 8, 2026

এনামুল হক সরকার, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে চলাচলের একমাত্র কাঠের সাঁকো ভেঙে পারাপারে ভোগান্তির সৃষ্টি হয়েছে গ্রামবাসীর।বিকল্প সড়কের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে পারাপারে বাধ্য হচ্ছে বসবাসকারী মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন(বিএমডিএ)খালের উপরে একটি নতুন ব্রীজ কিংবা কালভার্ট নির্মাণ করা হলে থাকবেনা চলাচলে গ্রামবাসীর ভোগান্তি।সাঁকোটি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠের পাড় সংলগ্ন […]

কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডালে আবারও গৃহবধূ, নামাতে গেলেই পুকুরে ঝাঁপ

জুন 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম (৫০) নামে এক নারী। সোমবার সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের চূড়ায় তাকে বসে থাকতে দেখে এলাকাবাসী অবাক হয়ে যান। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তাকে দেখতে সেখানে ভিড় করেন। একপর্যায়ে […]

উপোস আর নিঃসঙ্গতাকে সঙ্গী করে ১০৪ বছরের হাফিজ উদ্দিনের জীবনযুদ্ধ

জুন 8, 2026

ডেস্ক নিউজ একসময় জমিজমা, পরিবার আর স্বপ্নে ভরা ছিল জীবন। কিন্তু আজ ১০৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের দিন কাটে নিঃসঙ্গতা, দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার রাজারামক্ষেত্রী গ্রামে আবাদি জমির মাঝখানে একটি জরাজীর্ণ টিনের ঘরই এখন তার একমাত্র আশ্রয়। ঘরটিতে নেই বিদ্যুতের সংযোগ, নেই শৌচাগারের ব্যবস্থা, এমনকি যাতায়াতের জন্যও নেই কোনো উপযুক্ত […]

কুড়িগ্রামে বিকাশ এজেন্টের আড়ালে ক্যাসিনো ব্যবসা, নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ সহ আটক

জুন 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে কথিত ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামে অনলাইন ক্যাসিনো ও জুয়ার […]

রোগ সারানো হাসপাতালেই বর্জ্যের পাহাড়, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

জুন 7, 2026

ফজলুল করিম ফরাজী যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসে, সেই হাসপাতালই যেন এখন পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির নতুন উৎস। ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা ও খাদ্যবর্জ্য দিনের পর দিন খোলা স্থানে ফেলে রাখার কারণে সৃষ্টি হয়েছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল-সংলগ্ন পুকুরপাড়ে জমে থাকা বর্জ্য পচে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে হাসপাতালের কর্মচারী, রোগীর স্বজন […]

নাগেশ্বরীর প্রবীণ হোমিও চিকিৎসক ডা. আঃ কাদের নিয়াজ আর নেই

জুন 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা এলাকার বাসিন্দা ও উত্তর ধরলা অঞ্চলের স্বনামধন্য প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আঃ কাদের নিয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মানবসেবায় নিয়োজিত থেকে এলাকার […]