বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

জুন 5, 2026

ফজলুল করীম ফরাজী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি ধসে পড়ার পর তিন ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার […]

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক দোকান

জুন 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার […]

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ এর অভিযোগ, প্রতিবেশী চাচা গ্রেফতার

জুন 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাটে পাঁচ বছরের এক শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামে এই নৃশংস […]

৯৯৯-এ ফোন করে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা

জুন 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে আনারুল ইসলামকে (২৬) […]

উলিপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

জুন 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন, র‌্যালি ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির উদ্যোগে গুনাইগাছ মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

কুড়িগ্রামে বালুবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

জুন 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের […]

কুড়িগ্রামে ৫ বছরের শিশুকে বলাৎকার, কিশোর গ্রেপ্তার

জুন 3, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় ৫ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে আরাফাত হোসেন (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশুটি খেলাধুলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুসলিয়ে একটি বন্ধ মাদ্রাসার নির্মাণাধীন কক্ষে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উলিপুর উপজেলা […]

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, নাগেশ্বরীতে মারা গেল দুই গরু*

জুন 3, 2026

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কৃষক ও দুটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।নিহত কৃষকের নাম আনোয়ার হোসেন (৪৪)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাঁকা […]

চিলমারীর রমনা ঘাটে ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ২৫ নৌকাডুবি, ক্ষতি প্রায় ৬০ লাখ

জুন 2, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে অন্তত ২৫টি নৌকা ডুবে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ৫৫-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে নদী উত্তাল […]

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, একজন আহত

জুন 2, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের মন্ডলের হাট আঠারো পাইকা এলাকার বাসিন্দা মোঃ আফজন হোসেনের তৃতীয় পুত্র মোঃ রানা আজ (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টার দিকে বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের […]