বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

উদ্ভাবনী চিন্তার বিকাশে কুড়িগ্রামে জেলা পর্যায়ের বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

জুন 14, 2026

ডেস্ক নিউজ তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী করে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন তুলে ধরেন। রোববার (১৪ জুন) কুড়িগ্রাম পৌর টাউন হলে আয়োজিত এ প্রদর্শনীর আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কর্মসূচিতে সহযোগিতা করে […]

শিবিরের ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুন 14, 2026

ডেস্ক নিউজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল ও ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা শিবিরের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও […]

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

জুন 14, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কয়সার আলী উপজেলার হাতিয়া ইউনিয়নের চিরাখাওয়ার পাড় গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি […]

বন্ধুত্বের বন্ধনে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ‘বন্ধু মহল কুড়িগ্রাম’-এর আত্মপ্রকাশ

জুন 14, 2026

ফজলুল করিম ফরাজী বন্ধুত্বের শিকড়কে আরও দৃঢ় করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘বন্ধু মহল কুড়িগ্রাম’। শনিবার বিকেলে কুড়িগ্রাম শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর মনোরম তীরে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও মতবিনিময় সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা […]

যাত্রীবেশে অটো চোর চক্রের তৎপরতা, অচেতন করে অটো চুরির অভিযোগ

জুন 14, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে যাত্রীবেশে একটি চক্র অভিনব কৌশলে ব্যাটারিচালিত অটো চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী অটোচালক কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামের মো. নাজমুল ইসলাম জানান, গত ১০ জুন দুপুরে তিনি যাত্রী নিয়ে কুড়িগ্রাম শহরে আসেন। শাপলা চত্বরে […]

কুড়িগ্রামের সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন 14, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৪ জুন) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ-ইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ […]

কুড়িগ্রামে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

জুন 14, 2026

ডেস্ক নিউজ মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। শনিবার (১৩ জুন) কেন্দ্রীয়ভাবে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজের আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচি পরিচালনা করেন জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় […]

আগামীকাল থেকে পুনরায় চালু ভূরুঙ্গামারী-ঢাকা নৈশকালীন কোচ সার্ভিস

জুন 13, 2026

ফজলুল করিম ফরাজী কয়েক দিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী নৈশকালীন বাস (নাইট কোচ) সার্ভিস আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে। কুড়িগ্রাম জেলা বিএনপি ও জেলা বাস মালিক সমিতির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন কারণে ভূরুঙ্গামারী-ঢাকা রুটে নাইট কোচ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে […]

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন

জুন 13, 2026

মোঃ মশিউর রহমান বিপুল । হামার কুড়িগ্রাম পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার (১৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের […]

কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জুন 13, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে তার প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৫ জানুয়ারি চর […]