বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: hamarkur6

উলিপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, দুই দিনেই উঠে যাচ্ছে কার্পেটিং

জুন 17, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর রেলওয়ে স্টেশন থেকে উত্তর পান্ডুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে ফরকেরহাটগামী সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, নির্মাণ কাজে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হয়নি। এছাড়া সড়কের […]

গোপন সংবাদের ভিত্তিতে যুবসমাজের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

জুন 16, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর বড়গ্রাম নাপিতপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় যুবসমাজ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলছিল। বিষয়টি জানতে পেরে এলাকার যুবকরা সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে তারা হাতেনাতে আসাদুল ইসলাম (আসাদ) নামে একজনকে […]

কুড়িগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জুন 16, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই দড়ি ইউনিয়নের কিশোরপুর বসুনিয়া পাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় কৃষক শহিদুল ইসলামের মেয়ে। তার বয়স আনুমানিক ২ থেকে আড়াই বছর। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির […]

ব্রিজের একাংশ ধসে চরম দুর্ভোগে ভূরুঙ্গামারীর মানিককাজীবাসী

জুন 15, 2026

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মানিককাজী এলাকার একটি গুরুত্বপূর্ণ সেতুর একাংশ ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার করছেন শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সেতুর একাংশ ধসে পড়ার পর পরিস্থিতি […]

ফুলবাড়ীতে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৪ মাংস বিক্রেতাকে জরিমানা

জুন 15, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ জন মাংস বিক্রেতাকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে […]

৩৬ ঘণ্টা পেরিয়েও সমাধান হয়নি: রৌমারী সীমান্তে শিশুসহ ৬ জনকে নেয়নি কোনো দেশ

জুন 15, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে শিশুসহ ছয়জনকে নিয়ে সৃষ্ট জটিলতা ৩৬ ঘণ্টা পার হলেও এখনো কোনো সমাধান মেলেনি। সীমান্তের ১০৬০/১-এস নম্বর পিলারের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) আটকে থাকা এসব ব্যক্তিকে এখন পর্যন্ত বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশই নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী […]

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জুন 15, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশ সূত্রে […]

প্রথম স্ত্রীকে অস্বীকার করে দ্বিতীয় বিয়ে! স্বীকৃতির দাবিতে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকার অনশন, উধাওযুবক

জুন 15, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের উলিপুরে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে এক প্রতারক যুবকের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেছেন এক এইচএসসি পরীক্ষার্থী (১৮)। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক বাড়ি থেকে সটকে পড়েছেন। রোববার (১৪ জুন) বিকেলে উলিপুর পৌরসভার মধ্যপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এদিকে অনশনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক শত শত নারী-পুরুষ […]

নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা

জুন 14, 2026

রাহীমুল ইসলাম সজীব গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এ ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়নারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টা […]

কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

জুন 14, 2026

ডেস্ক নিউজ নবগঠিত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ […]