বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি সালেহী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাহবুবুল আলম সালেহী।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহবুবুল আলম সালেহী বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে আমাদের এই ধারাবাহিক উদ্যোগ। আজকের এই মেধা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি। পড়াশোনার পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উলিপুর তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ জোগানোর পাশাপাশি শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা বিস্তারে উলিপুর উন্নয়ন ফোরামের সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, শিক্ষক আলমগীর বাদশা, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোর্শেদা বেগম, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি আব্দুল্লাহ আল ফারাবী, দক্ষিণ সভাপতি রাকিব হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে এনসিপি নেতা নুরন্নবীর পদত্যাগ

নভেম্বর 1, 2026

নিউজ ডেস্ক | Hamar Kurigram দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]