উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতাউর রহমান ওরফে আতা (৫৮) নামে আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে রেলস্টেশনগামী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। রিপন সরকারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে যান।
পরে সাক্ষীদের উপস্থিতিতে জাহাঙ্গীর আলমের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল মাপযন্ত্রে ইয়াবাগুলোর ওজন পাওয়া যায় ৮ দশমিক ০১ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার জানাইডাঙ্গা এলাকার বাসিন্দা। পলাতক আতাউর রহমান ওরফে আতার বাড়ি দক্ষিণ মণ্ডলপাড়া এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. হাবিব মাজেদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
- উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ
- ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
- নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ
- ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
- কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
- ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম


