নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকায় অবস্থিত তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান, কুরআন ও আমপারা সবক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয়। পাশাপাশি পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
- উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ
- ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
- নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ
- ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
- কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
- ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম


