বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ Kurigram News

ভূরুঙ্গামারীতে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডিসেম্বর 22, 2025

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানকে সামনে রেখে অপরাধ দমন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ভূরুঙ্গামারী থানা চত্বরে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ দমন এবং আসন্ন […]

কুড়িগ্রামে দুই ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

ডিসেম্বর 22, 2025

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার উলিপুর উপজেলায় অবস্থিত দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এই জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ। অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি […]

জাতিসংঘ মিশনে নিহত রাজারহাটের সেনা সদস্য শান্ত মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ডিসেম্বর 21, 2025

নিউজ ডেস্ক সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের দুই সেনাসহ নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে দুপুরে কুড়িগ্রামে […]

রাজিবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, থানা পুলিশের অভিযান অব্যাহত

ডিসেম্বর 18, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রাজিবপুর সদর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজাউলকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজিবপুর উপজেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজিবপুর থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, […]

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

ডিসেম্বর 16, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়। চররাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর […]

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রতিবাদ–প্রতিরোধের গান অনুষ্ঠিত

ডিসেম্বর 16, 2025

আতাউর রহমান বিপ্লব ।। কুড়িগ্রাম মহান বিজয় দিবস উপলক্ষে “দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রতিবাদ ও প্রতিরোধের গান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী শামসুল ইসলাম […]

কুড়িগ্রামে বিতর্কিত আ.লীগ নেতাদের প্রকাশ্যে আনাগোনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডিসেম্বর 16, 2025

শফিকুল ইসলাম বেবু ।। কুড়িগ্রাম  কুড়িগ্রামে বর্তমান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিকভাবে পরিচিত ও বিতর্কিত আওয়ামী লীগ ঘরানার ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ্যে আসছে, যা গণতান্ত্রিক আন্দোলন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের […]

কুড়িগ্রামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ডিসেম্বর 16, 2025

নিউজ ডেস্ক আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। মহান বিজয় দিবসের সূচনালগ্নে ১৬ ডিসেম্বর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে […]

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শান্ত রায় গ্রেফতার

ডিসেম্বর 15, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর (মাইক চালক) শান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নাশকতার এক মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা। পুলিশ সূত্র জানায়, রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শান্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা […]