কুড়িগ্রামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন /
কুড়িগ্রামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন, কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নিউজ ডেস্ক

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।

মহান বিজয় দিবসের সূচনালগ্নে ১৬ ডিসেম্বর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ৯:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মিজ্ অন্নপূর্ণা দেবনাথ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্রীড়া সংস্থার প্রতিনিধি, জেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণ।

এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম. মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।