বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ Kurigram News

কুড়িগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, আলোচনা ও পুরস্কার বিতরণ

অক্টোবর 12, 2026

রাফি ইসলাম , কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীতা ফ্লোরা দাশ, এসওএসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোকলেছুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী এবং […]

কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী, সন্ধান চায় পরিবার

অক্টোবর 12, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামে উদ্ভাস কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে কোচিংয়ে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে পরিবার। নতুন তথ্য অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীর নাম সাফিউল ইসলাম সৌমিক। তিনি কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবার নাম সিদ্দিকুর রহমান। […]

ফুলবাড়ীতে বোরকার ভেতরে লুকানো ২.৬ কেজি গাঁজাসহ নারী আটক

অক্টোবর 11, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা বহনের অভিযোগে রুবিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে মাদকবিরোধী অভিযান […]

১২ বছরেও পুনর্নির্মাণ হয়নি সাকোরপাড়ের ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

অক্টোবর 8, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাকোরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এক যুগের কাছাকাছি সময় পার হলেও ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েক হাজার মানুষ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনতারহাট-সাকোরপাড় সড়কের ওপর ব্রিজটি ২০১৩-১৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ […]

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

অক্টোবর 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করেছেন চালকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শহরের শাপলা চত্বরে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল […]

আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

অক্টোবর 1, 2026

এনামুল হক সরকার, রাজারহাট তিস্তা মহাপরিকল্পনার কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন সম্পন্ন হলে আগামী অর্থবছরে এর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা […]

কুড়িগ্রাম সদরে ৮ বোতল ইস্কাফসহ গ্রেপ্তার ১

সেপ্টেম্বর 30, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ বোতল ইস্কাফসহ মোণ মনসুর আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, গ্রেপ্তার মনসুর আলী কুড়িগ্রাম সদর উপজেলার টাপু ভেলাকোপা এলাকার […]

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর 30, 2026

ডেস্ক নিউজ সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় […]

কুড়িগ্রামে বিএনপি নেতার বাসায় মিলল ৭৪ পিস ইয়াবা

সেপ্টেম্বর 27, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে বাসায় অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির ৪ নং যুগ্ম আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা […]

‘এবার গেলে কোথায় যাব’—তিস্তার ভাঙনে বিলীনের পথে বসুনিয়াপাড়া

সেপ্টেম্বর 26, 2026

উলিপুর প্রতিনিধি ‘বাড়ি সাতবার ভেঙেছে। আবারও ভাঙন শুরু হয়েছে। এবার গেলে কোথায় যাব, যাওয়ার মতো জায়গাও নেই।’—তিস্তার তীরে বসে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন উলিপুরের দলদলিয়া ইউনিয়নের বসুনিয়াপাড়ার বাসিন্দা আবু বক্কর (৬৫)।গত ২০ দিনে তিস্তার তীব্র ভাঙনে বসুনিয়াপাড়া এলাকায় শতাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থামার কোনো লক্ষণ না থাকায় […]