
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়।
চররাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন (৪৮), চররাজিবপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেব খাঁ (৫১) এবং কোদালকাটি ইউনিয়ন যুবলীগের সদস্য সোনা মিয়া ওরফে শুভ (৩২)।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বাজার এলাকা থেকে সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আব্দুল মোতালেব খাঁ ও সোনা মিয়া ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়।
চররাজিবপুর থানার ওসি মুসা মিয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :