
জানুয়ারি 31, 2026
ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে র্যাবের জালে ধরা পড়েছে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃ কয়ছার মন্ডলের ছেলে মোঃ আজিজুল হক,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার সন্তোষ গ্রামের ইসমাইল হোসেন ও একই উপজেলার নলুয়া গ্রামের চাদ আলী শেখের ছেলে মোঃ নবীর আলী। শনিবার ৩১ […]

জানুয়ারি 28, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ জানুয়ারি) দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে। দুদক সূত্রে জানা যায়, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ একাধিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এসব অভিযোগের […]

জানুয়ারি 27, 2026
নিউজ ডেস্ক কিশামতবানু আলোর দিশারী পাঠাগারের উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬ খ্রি. (সিজন–৪)-এর মেগা বিগ ফাইনাল ম্যাচ চিলমারীতে গতকাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চিলমারী উপজেলার বালাবাড়ী হাট সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল ম্যাচে রংপুর জেলার প্রতিধ্বনি খেলাঘর আসর ও গাইবান্ধা […]

জানুয়ারি 15, 2026
নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষে যুবকের স্ত্রী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানাহাট […]

জানুয়ারি 13, 2026
মোঃ মশিউর রহমান বিপুল || কুড়িগ্রাম প্রতিনিধি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার অষ্টমির চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। একই সংবাদ সম্মেলনে […]

ডিসেম্বর 19, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযুক্ত নেতার নাম আরাফাত হোসেন সোহাগ। তিনি চিলমারী উপজেলা ছাত্রলীগের […]

ডিসেম্বর 9, 2025

ডিসেম্বর 8, 2025
কবির চৌধুরী ।। চিলমারী চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর বাজারের পশ্চিম গলিতে রাতের আঁধারে সরকারি সড়ক ও হাটের শেড দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, কালাম নামের স্থানীয় এক বাসিন্দা প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে রাস্তা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত […]

ডিসেম্বর 2, 2025
মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশ গ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে […]

নভেম্বর 28, 2025
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিএনপির দুই নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরআগে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে […]