চিলমারীতে ক্রীড়া আনন্দ উৎসব-২০২৫ অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৮:০৩ অপরাহ্ন /
চিলমারীতে ক্রীড়া আনন্দ উৎসব-২০২৫ অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি


তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশ গ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে ২ ডিসেম্বর’২০২৫ইং মঙ্গলবার সকালে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিকতা আখতার বানু (লুৎফা)। উক্ত অনুষ্ঠানে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে চিলমারী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।