বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে র‍্যাবের জালে ১৫ কেজি গাজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম

‎কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে র‍্যাবের জালে ধরা পড়েছে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মোঃ কয়ছার মন্ডলের ছেলে মোঃ আজিজুল হক,সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার সন্তোষ গ্রামের ইসমাইল হোসেন ও একই উপজেলার নলুয়া গ্রামের চাদ আলী শেখের ছেলে মোঃ নবীর আলী।


‎শনিবার ৩১ জানুয়ারি দুপুরে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎র‍্যাব জানায়,গতকাল রাতে কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাবের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।অভিযানে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়স্থ রেল ক্রসিং এর দক্ষিন পার্শ্বে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে ট্রাক তল্লাশী করে চালক ও সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫.৬ কেজি গাঁজা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে চিলমারী থানায় মাদক কারবারি আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।
‎
‎র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,অভিযানে আটক ৩ মাদক কারবারিদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]