রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় মো. জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানা-পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, ইউসূফের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেট থেকে কমলা রঙের ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইউসূফ রৌমারীর চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশের ভাষ্য, ইউসূফের বিরুদ্ধে রৌমারী থানায় আগের একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ
- ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
- নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ
- ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
- কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
- ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম

