Site icon হামার কুড়িগ্রাম

রাজীবপুরে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাজীবপুর প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে থানা-পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজীবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ হাসান (২০) এবং মো. ইসা আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২১)।

আটকের পর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ড দেন।

Exit mobile version