মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা। নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশের সার্বিক অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আতিকুল ইসলাম লেবু বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। আগামী দিনে দেশ ও জাতির প্রয়োজনে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা সাহস ও তারুণ্যের প্রতীক হিসেবে রাজপথে সক্রিয় থাকবেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য যুবদলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকেরা।
কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ
- উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ
- ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
- নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ
- ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
- কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
- ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম

