অনলাইন ডেস্ক
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন কুড়িগ্রামের দুইজন। প্রকৌশলী রুপম রাজ্জাক (Rupom Razzaque) কমিটির সহসভাপতি এবং মো. আরিফ বিন খন্দকার অপু কেন্দ্রীয় সদস্য হয়েছেন।
২১ অক্টোবর ঘোষিত ১৮৮ সদস্যের কমিটিতে তথ্যপ্রযুক্তি খাতে দেশ-বিদেশে কর্মরত পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাকেফুল কবির। উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রকৌশলী মো. আমরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী শাহীন, অধ্যাপক ড. আতিউর রহমান ও প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, নতুন কমিটি তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর পাশাপাশি ফোরামের সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবে।
- উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ
- ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব
- নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ
- ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা
- কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা
- ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম

