বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: HK

জুলাই যোদ্ধা সৌরভের মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র হুশিয়ারি

জানুয়ারি 16, 2026

নিউজ ডেস্ক, অনলাইন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ ছাত্রলীগের মিথ্যা ট্যাগ দিয়ে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্র জানায়, সৌরভকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক করা হয়েছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ফুলবাড়ির সম্মুখসারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত […]

কুড়িগ্রামে তীব্র শীত: চরাঞ্চলে মানবিক সংকট, বিপাকে সাড়ে পাঁচ লাখ মানুষ

জানুয়ারি 16, 2026

নিউজ ডেস্ক অনলাইন : উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামে দিনে ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য এবং উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে পুরো জেলার ওপর। ২৩ লাখ ২৯ হাজার মানুষের এই জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ৪৬৯টি চরের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধারসহ […]

ফুলবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শাহজালাল সৌরভকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক—তীব্র ক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জানুয়ারি 16, 2026

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ি উপজেলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। অভিযোগ উঠেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা ট্যাগ দিয়ে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী […]

নৌকা প্রতীকে নির্বাচন করে কীভাবে মনোনয়ন বৈধতা পেলো? আপত্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জানুয়ারি 15, 2026

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা: নৌকার মাঝি থেকে এবার লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন কে. এম. ফজলুল হক মণ্ডল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে লাঙ্গল প্রতীকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) এ বৈধতা ঘোষণা করা হয়। কে. এম. ফজলুল হক মণ্ডল কুড়িগ্রামের ৬নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদের সাবেক […]

কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা, ৩ জন আটক

জানুয়ারি 10, 2026

উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম সদর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের সদর উপজেলায় চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই […]

ফেলানী দিবসে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও কবর জিয়ারত

জানুয়ারি 7, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: ফেলানী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সীমান্তে নির্মমভাবে নিহত কিশোরী ফেলানী খাতুনের কবরে জিয়ারত করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ ফেলানীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায়বিচার আদায়ের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারী গ্রামে অবস্থিত সীমান্ত এলাকায় ফেলানীর কবরে জিয়ারত শেষে […]

কুড়িগ্রামে জোবায়ের আল মুকুলকে বিদ্যালয় সভাপতির পদ থেকে অপসারণের দাবি ছাত্রসমাজের

জানুয়ারি 5, 2026

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জোবায়ের আল মুকুলকে উলিপুর উপজেলার বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ছাত্রসমাজ। অভিযোগ রয়েছে, অতীতে আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার পরও ৫ আগস্টের পর তাঁকে ওই পদে বসানো হয়েছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রশ্নবিদ্ধ ও লজ্জাজনক বলে মনে করছেন শিক্ষার্থীরা। ছাত্রনেতাদের […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মরণে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি, হাদি হত্যার বিচারের দাবি

জানুয়ারি 2, 2026

নিজস্ব প্রতিবেদক: সৃজন বছরের প্রথম দিনে শহীদ ওসমান হাদী স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সচেতন ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিবেশ […]

কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

জানুয়ারি 1, 2026

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (২৫) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয়জন প্রার্থীর সব কটি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এই ঘোষণা দেন। সকাল ১০টা থেকে দুপুর […]

রাষ্ট্রীয় শোকেও বেপরোয়া ডিজে পার্টি ও আতশবাজি, কুড়িগ্রাম জেলা পুলিশের নীরবতা চরম বিতর্কিত

জানুয়ারি 1, 2026

কুড়িগ্রাম, প্রতিনিধি : রাষ্ট্রীয় শোক দিবসে সারাদেশে যেখানে শোক, সংযম ও নীরবতা পালনের কথা ছিল, সেখানে কুড়িগ্রাম জেলায় দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। শোকের দিন রাতজুড়ে জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলেছে আতশবাজি, ফটকা ফাটানো ও উচ্চ শব্দে ডিজে গান-বাজনা। সবচেয়ে গুরুতর ও উদ্বেগজনক বিষয় হলো—এই প্রকাশ্য আইন লঙ্ঘনের সময় কুড়িগ্রাম জেলা পুলিশ ও প্রশাসনের ভূমিকা […]