শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভিজিএফ কার্ড বিতরণে কোনো রকম অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না: ব্যারিস্টার সালেহী এমপি

মার্চ 9, 2026

ডেস্ক নিউজ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ […]

ভূরুঙ্গামারী হাসপাতাল পরিদর্শনে দালাল মুক্ত ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমপি আনোয়ারুলের কড়া নির্দেশ

মার্চ 9, 2026

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শন করে দালাল মুক্ত ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিকভাবে ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি জরুরি […]

ফুলবাড়ীতে তেল মজুতের অভিযোগ: ব্যবসায়ীকে জরিমানা

মার্চ 8, 2026

ডেস্ক ‍নিউজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। অভিযান সূত্রে জানা যায়, বালারহাট বাজারে একটি ডিজেল ও পেট্রোলের দোকান বন্ধ রেখে তেল মজুত […]

৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়ায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতা শিহাবের পদ স্থগিত

মার্চ 8, 2026

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতা হলেন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিহাব হোসেন। শনিবার (৭ মার্চ) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে […]

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মার্চ 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষা, […]

কুড়িগ্রাম জেলা মহিলা দলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

মার্চ 8, 2026

মোঃ মশিউর রহমান বিপুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) ২০২৬ ইং সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি ( কায়কোবাদ) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলে […]

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ

মার্চ 7, 2026

অনিল চন্দ্র রায়।। ফুলবাড়ী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ ২০২৬) বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় ক্যাম্পের সদস্যরা ৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম শিংঝাড় এলাকায় অভিযান চালায়। একই দিনে দুপুর ১টার […]

কচাকাটা পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলে তেল না পাওয়ায় ভোগান্তি

মার্চ 7, 2026

মোঃ আবু সাঈদ ইসলাম, কচাকাটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় মোটরসাইকেল চালক ও পথচারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত হলেই পাম্পটিতে মোটরসাইকেলে তেল দেওয়া বন্ধ রাখা হয়। এতে জরুরি প্রয়োজনে রাতের বেলায় চলাচলকারী অনেক চালক বিপাকে পড়ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মোটরসাইকেল […]

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ 7, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়াভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের গুরুত্ব তুলে ধরে কুড়িগ্রামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী […]

ভূরুঙ্গামারীর জয়মনি পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলের তেল মিলছে না

মার্চ 7, 2026

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব ।। ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনি পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলে ব্যবহৃত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা। শনিবার সকালে কিছু সময়ের জন্য পাম্পটিতে মোটরসাইকেলের জ্বালানি অকটেন বিক্রি করা হলেও তা সীমিত সময়ের জন্য ছিল। এ সময় প্রতি লিটার অকটেন ১৫০ টাকা দরে বিক্রি করা […]

Verified by MonsterInsights