
মোঃ মশিউর রহমান বিপুল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (রবিবার) ২০২৬ ইং সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি ( কায়কোবাদ) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলে বলেন – নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা বক্তব্যে তিনি বলেন, সমাজের সর্বস্তরে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক নারী দিবসের র্যালি ও আলোচনা সভায় জেলা মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :