কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন /
কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়াভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের গুরুত্ব তুলে ধরে কুড়িগ্রামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মোঃ আবু তালহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নূর বখত মিঞা, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক, আব্দুল আজিজ নাহিদ প্রমূখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সিয়াম মানুষের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও শরীয়াভিত্তিক আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, দলীয় নেতৃবৃন্দ ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।