শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে প্রশাসনের অভিযানের পরদিনই চালু অবৈধ ইটভাটা, প্রশ্নের মুখে কার্যকারিতা

মার্চ 11, 2026

আহসান হাবীব নীলু ।। কুড়িগ্রাম কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রশাসনের অভিযান চালিয়ে জরিমানা ও অবকাঠামোর অংশ ভেঙে দেওয়ার পরদিনই আবারও চালু হয়েছে একটি অবৈধ ইটভাটা। এ ঘটনায় প্রশাসনের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার ‘মেসার্স ওয়ারেছ ব্রিকস’ নামের ইটভাটায় অভিযান চালানো […]

অবৈধভাবে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

মার্চ 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মো. হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রৌমারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে […]

ধরলা নদীর রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসীর কাজ বন্ধ

মার্চ 11, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিং ছিনাই মৌজায় ধরলা নদীর ভাঙন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে জিওব্যাগের মাধ্যমে নদী রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। তবে কাজটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কাজের গুণগত মান ও পরিমাণ—দুটিই প্রশ্নবিদ্ধ। নিয়ম অনুযায়ী প্রতিটি জিওব্যাগের ওজন শুকনো অবস্থায় ১২৫ কেজি হওয়ার কথা […]

প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

মার্চ 11, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম রুহুল আমিন। তিনি উপজেলার চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চাকিরপশার ইউনিয়নের ফুলখাঁ চাকলা এলাকায় উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে প্রাইভেট পড়তে […]

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মার্চ 10, 2026

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে” দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনসহ কিছু এনজিও’র সহযোগিতায় আলোচনা সভা, র‍্যালী ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দুর্যোগ প্রস্তুতি দিবসে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে […]

উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬

মার্চ 10, 2026

শাহ্জাহান খন্দকার।। উলিপুর কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।” সকাল ১০টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]

নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ গুরুতর আহত, হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

মার্চ 10, 2026

ডেস্ক নিউজ আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে নাগেশ্বরী সংলগ্ন চড়াইখেলা ব্রিজ এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে অভিযোগ রয়েছে, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। আহতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন […]

কুড়িগ্রাম পৌর শহরের ২নং ওয়ার্ডে ড্রেনের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

মার্চ 9, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম পৌরসভার পুরাতন শহরের ২নং ওয়ার্ড এলাকায় ডায়াবেটিস হাসপাতালের পেছন থেকে সানরাইজ স্কুলের পেছন পর্যন্ত ড্রেনটির বেহাল অবস্থা দেখা দিয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় ড্রেনটি ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান, পৌরসভার বেশিরভাগ ময়লা ও পানি এই ড্রেন দিয়ে চলাচল করে। কিন্তু ড্রেনটির স্ল্যাব ভেঙে পড়ে থাকায় এবং […]

কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

মার্চ 9, 2026

ডেস্ক নিউজ মাহে রমাদান উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল […]

তিস্তা ভাঙন প্রতিরোধ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগে তোলপাড় : ‘দলীয় প্রভাব’ নিয়েও বিতর্ক৬ হাজার জিও ব্যাগ বাতিল

মার্চ 9, 2026

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে বাস্তবায়নাধীন একটি সরকারি প্রকল্পে নিম্নমানের জিও টেক্সটাইল ব্যাগ সরবরাহ ও ব্যবহারের অভিযোগে ৬ হাজার বালুভর্তি ব্যাগ বাতিল করেছে সংশ্লিষ্ট কারিগরি টাস্কফোর্স। এ ঘটনাকে কেন্দ্র করে প্রকল্প বাস্তবায়নে গুরুতর অনিয়ম, চুক্তির শর্ত লঙ্ঘন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা এবং প্রশাসনিক সিদ্ধান্তে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে কুড়িগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি […]

Verified by MonsterInsights