
অনিল চন্দ্র রায়।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিজিবি সূত্রে জানা যায়, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় ক্যাম্পের সদস্যরা ৬ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম শিংঝাড় এলাকায় অভিযান চালায়। একই দিনে দুপুর ১টার দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা ক্যাম্পের দুটি বিশেষ টহলদল রামখানা এলাকার খড়ের পাড়ে পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ৮০ কেজি ভারতীয় জিরা, ৮০টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি এবং ৪৮ পিস প্যান্ট জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব মালামাল ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :