
অক্টোবর 1, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ […]

অক্টোবর 1, 2026
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘর থেকে নাজমুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাজমুল ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। তিনি খলিলগঞ্জ স্কুল […]

অক্টোবর 1, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী মকবুল হোসেনের বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরীর ব্লেডের আঘাতে ওই ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী ওই রাতেই […]

অক্টোবর 1, 2026
এনামুল হক সরকার, রাজারহাট তিস্তা মহাপরিকল্পনার কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন সম্পন্ন হলে আগামী অর্থবছরে এর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা […]

অক্টোবর 1, 2026
এনামুল হক সরকার, রাজারহাট রংপুরের কাউনিয়ায় এক কেজি গাঁজাসহ মো. আশরাফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের […]

সেপ্টেম্বর 30, 2026
মুনতাসীর বিল্লাহ তানিম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক নারীকে ধর্ষণচেষ্টা ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহাদত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার দক্ষিণ মধুর হাইল্যা এলাকার ২৫ বছর বয়সী ওই নারীকে প্রতিবেশী শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। […]

সেপ্টেম্বর 30, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার একটি অভিযানিক দল উপজেলার দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, অভিযানের সময় সুমন মিয়ার কাছ থেকে ৯৪ পিস ভারতীয় […]

সেপ্টেম্বর 30, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ৩২০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুলিয়ার চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুলিয়ার চর এলাকার বাবু মিয়া (৩৫) ও মতলেব (৪০)। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের […]

সেপ্টেম্বর 30, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ বোতল ইস্কাফসহ মোণ মনসুর আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেলাকোপা হানাগরের মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম জানায়, গ্রেপ্তার মনসুর আলী কুড়িগ্রাম সদর উপজেলার টাপু ভেলাকোপা এলাকার […]

সেপ্টেম্বর 30, 2026
ডেস্ক নিউজ সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলন করে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় […]