বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মুনতাসীর বিল্লাহ তানিম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক নারীকে ধর্ষণচেষ্টা ও দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহাদত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার দক্ষিণ মধুর হাইল্যা এলাকার ২৫ বছর বয়সী ওই নারীকে প্রতিবেশী শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা অভিযুক্তকে সতর্ক করেন।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাহাদত হোসেন বাড়ির পেছনের বাঁশঝাড় দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় ওই নারী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের পাঁচজন প্রতিনিধির উদ্যোগে একটি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে অভিযুক্তকে উপস্থিত করার দায়িত্ব তাঁর চাচাতো ভাই মাসুদ ও স্ত্রীর বড় ভাই মাসুম মিয়াকে দেওয়া হলেও তাঁরা শাহাদতকে বৈঠকে উপস্থিত করতে পারেননি বলে জানা গেছে।

এলাকাবাসীর কয়েকজনের দাবি, শাহাদত হোসেনের বিরুদ্ধে এর আগেও স্থানীয় ও স্বজনদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পরে স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগী নারী নাগেশ্বরী থানায় গিয়ে শাহাদত হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহাদত হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]