বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কাউনিয়ায় এক কেজি গাঁজাসহ রাজারহাটের আশরাফুল গ্রেপ্তার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

এনামুল হক সরকার, রাজারহাট

রংপুরের কাউনিয়ায় এক কেজি গাঁজাসহ মো. আশরাফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো পাওয়ার টিলারচালিত ট্রলি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে কাউনিয়া-তপিকল বাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পশ্চিম দেবত্তর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি পাওয়ার টিলারচালিত ট্রলিতে করে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে গাঁজা পরিবহন করা হচ্ছে। পরে পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়ে ট্রলিটি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচের বক্স থেকে হলুদ প্লাস্টিকে মোড়ানো ও স্কচটেপ দিয়ে পেঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর এক কেজি গাঁজা পাওয়া যায় বলে পুলিশ জানায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় কাউনিয়া থানায় মামলা হয়েছে। এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে করা মামলাটির নম্বর ১০, তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 5

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]