শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ফুলবাড়ীতে গাছে গাছে সচেতনতার বার্তা, নজর কেড়েছে পঞ্চম শ্রেণির মুগ্ধ

অক্টোবর 4, 2026

হুমায়ুন কবীর সূর্য কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়কের দুই পাশে গাছে গাছে সচেতনতামূলক বার্তা টাঙিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ। প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে তার হাতে লেখা এসব বার্তা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার ঘোগারকুটি গ্রামের একটি সড়কের গাছগুলোতে দেখা যাচ্ছে ছোট ছোট কাগজে লেখা নানা সচেতনতামূলক বার্তা। […]

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদ সভাপতির মৃত্যু

অক্টোবর 4, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বড়ভিটা ইউনিয়নের চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমন আলী মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা […]

ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেপ্তার

অক্টোবর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার লিটন মিয়া (২৬) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নলেয়া রশিদ […]

কুড়িগ্রাম সদরে বিতর্কিত শিক্ষক বদলি আদেশ স্থগিত, সোমবার ফের বৈঠক

অক্টোবর 3, 2026

আরিফুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা বদলির বিতর্কিত আদেশ স্থগিত করা হয়েছে। আগামী সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির সভায় বদলি আদেশের ত্রুটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি মাহমুদুল হাসান এবং উপজেলা […]

বিবাহ-পূর্ব প্রস্তুতিমূলক পরামর্শ: টেকসই দাম্পত্য ও সুন্দর সমাজ গঠনের ভিত্তি

অক্টোবর 3, 2026

প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন যেকোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য লাভ এবং তা নির্ভুলভাবে সম্পন্ন করার মূল ভিত্তি হলো উপযুক্ত প্রশিক্ষণ। সামরিক নীতিতে একটি কথা প্রচলিত আছে—‘প্রশিক্ষণে যত বেশি ঘাম ঝরবে, যুদ্ধে তত কম রক্ত ঝরবে।’ অর্থাৎ পূর্বপ্রস্তুতি ও চর্চা যত কঠোর হবে, বাস্তব ক্ষেত্রে সাফল্য অর্জন তত সহজ হবে। রণক্ষেত্রের মতো দাম্পত্যের মতো একটি দীর্ঘমেয়াদি […]

কুড়িগ্রামে ভাইরাল ফুড কর্ণারে ৭ পদে নিয়োগ, ৫ অক্টোবর ভাইভা

অক্টোবর 2, 2026

ফজলুল করিম ফরাজি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ভাইরাল রোডে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ‘ভাইরাল ফুড কর্ণার অ্যান্ড রেস্টুরেন্ট’। উদ্বোধনের আগে প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদে মোট ৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যানেজার, চাইনিজ বাবুর্চি, ফুড বাবুর্চি, ওয়েটার, রিসেপশনিস্ট ও ক্লিনার পদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে ম্যানেজার একজন, চাইনিজ […]

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে বালু উত্তোলনের অভিযোগ

অক্টোবর 1, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নির্মাণাধীন সেতু, নদীর তীর রক্ষা বাঁধ, বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের […]

উলিপুরে ফার্মেসিতে অভিযান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৫ জনকে জরিমানা

অক্টোবর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচজনকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুড়িগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা […]

কুড়িগ্রামে ডিবির অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অক্টোবর 1, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোবা এলাকায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মাদকবিরোধী অভিযানের […]

যে কর্মকর্তার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক

অক্টোবর 1, 2026

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা বদলিতে নজিরবিহীন অনিয়মের অভিযোগ উঠেছে। বদলি নীতিমালার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্য অনিয়মে শিক্ষক বদলি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষক নেতৃবৃন্দ। অনুসন্ধানে অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। উপজেলা শিক্ষা অফিসের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক […]

Verified by MonsterInsights