শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

৭৪ শিশুর মা বিলকিছ বানু, এতিমদের জন্য গড়েছেন আশ্রয় ও শিক্ষার ঠিকানা

অক্টোবর 6, 2026

আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক, কুড়িগ্রাম কুড়িগ্রামের নাগেশ্বরীতে এতিম ও অসহায় শিশুদের জন্য আশ্রয়, শিক্ষা ও মাতৃস্নেহের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিলকিছ বানু। ২০০৯ সালে মাত্র ১৩ শিশুকে নিয়ে শুরু করা তাঁর উদ্যোগে বর্তমানে ৭৪ শিশু বসবাস করছে। শিশুদের পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বিলকিছ বানুর এই মানবিক উদ্যোগে শুরু থেকেই পাশে […]

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ, পরে গেজেটভুক্ত কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলাল

অক্টোবর 5, 2026

ডেস্ক নিউজ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জন করেও প্রথম দফার নিয়োগের গেজেটে নাম ছিল না কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশের পর অবশেষে নতুন করে প্রকাশিত গেজেটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের […]

নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

অক্টোবর 5, 2026

নাগেশ্বরী প্রতিনিধি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী কামিল মাদ্রাসার দুই শিক্ষক। একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে দুইজন শিক্ষক জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসা পরিবারে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। আলিম-ফাজিল-কামিল পর্যায়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার […]

কুড়িগ্রাম জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত

অক্টোবর 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে নায়েক, কনস্টেবল থেকে এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ ক্যাম্প প্রশিক্ষণের আয়োজন করা হয়। […]

কুড়িগ্রামে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন

অক্টোবর 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। রোববার (৫ অক্টোবর) জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান […]

পুলিশে নিয়োগের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

অক্টোবর 5, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম বাংলাদেশ পুলিশের এএসআই (ক্যাডেট) নিয়োগ-২০২৬ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অবৈধ লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। তাই চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে […]

দইখাওয়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ

অক্টোবর 5, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ভারতীয় […]

উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ

অক্টোবর 5, 2026

নিজস্ব প্রতিবেদক পবিত্র কাবা শরিফে উমরাহ পালনের নিয়তে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে আজ সকাল ১১টার ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন। উমরাহ সফরে যাওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে জীবনের চলার পথে জেনে-না জেনে কারও মনে […]

৩ অক্টোবর বিকেল ৫টা থেকে মাদ্রাসাছাত্র আরিফুল নিখোঁজ

অক্টোবর 4, 2026

ডেস্ক নিউজ গত ৩ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৫টা থেকে আরিফুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। ওই সময়ের পর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাচ্ছেন না। নিখোঁজ আরিফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার একটি হিফজ মাদ্রাসার ছাত্র। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর এলাকায়। পরিবার সূত্রে জানা […]

রাজারহাটে আন্দোলনকারীদের চাপে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইস্তফা

অক্টোবর 4, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে রাজমাল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় আন্দোলনকারীদের চাপে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদ থেকে ইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ […]

Verified by MonsterInsights