শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ, জাতীয়করণসহ ৩ দাবি

অক্টোবর 7, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে স্বতন্ত্র ইবতেদায়ি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে ‘শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি’ প্রতিপাদ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ […]

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলার অভিযোগ

অক্টোবর 7, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের মা-বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার বাবাকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং মাকে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী কবিরাজ পাড়া এলাকায়। হামলায় আহত মো. আমিনুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন […]

কুড়িগ্রামে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, ৫৬৬ মণ্ডপে হবে পূজা

অক্টোবর 7, 2026

ডেস্ক নিউজ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, এ বছর জেলার ৯টি উপজেলায় মোট ৫৬৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বুধবার (৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। […]

কুড়িগ্রামে মাদরাসার কাঁঠাল গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে লিখিত অভিযোগ

অক্টোবর 7, 2026

কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বসুনিয়ারহাট আহম্মদিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট শাহ মো. নূরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের একটি বড় কাঁঠাল গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন বিভাগ, শিক্ষা বিভাগসহ ১২টি সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অভিযোগে বলা হয়েছে, […]

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুড়িগ্রামের শাহীনুর আলম

অক্টোবর 7, 2026

ডেস্ক নিউজ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সন্তান মো. শাহীনুর আলম। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। মেধা ও একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের এ সম্মাননার জন্য তাঁর নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। ইউজিসি দীর্ঘ সময় পর ২০১৯, […]

কুড়িগ্রাম কমিটি অনুমোদনে ছাত্র অধিকার পরিষদ নেতার ক্ষোভ, ‘কমিটি থাকবে, কর্মী খুঁজে পাওয়া যাবে না’

অক্টোবর 7, 2026

নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদ (জিওপি) কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যে কমিটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ। গত ৫ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও […]

নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের হ্যান্ডমেড পণ্য

অক্টোবর 7, 2026

মাইদুল ইসলাম মামুন নেটিজেনদের জন্য এখন কুড়িগ্রামেই তৈরি হচ্ছে নানা ধরনের নান্দনিক হ্যান্ডমেড পণ্য। হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি, পাইপ ক্লিনার ফুলের বুকেট, কী-রিং ও বিভিন্ন গিফট আইটেম নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা জান্নাত ইসলাম জারা। জান্নাত ইসলাম জারা বর্তমানে ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি নিজের ভালোলাগা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন ‘Zara’s […]

লাইসেন্স না থাকায় রৌমারীর সালেহা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অক্টোবর 6, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ১০০ গজ […]

পাঁচ গ্রামের মানুষের গলার কাঁটা সংযোগ সড়কবিহীন কালভার্ট

অক্টোবর 6, 2026

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল এলাকায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে নির্মাণের পরও কালভার্টটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। এতে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ও কয়েক শ শিক্ষার্থীকে প্রায় তিন কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। সংশ্লিষ্ট […]

কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, সুযোগ পাঁচ জেলার প্রার্থীদের

অক্টোবর 6, 2026

নিজস্ব প্রতিবেদক সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুরে ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরির এসব পদে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদের বিবরণ ১. উচ্চমান সহকারীপদসংখ্যা: ৭টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) ২. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৮টিবেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪) […]

Verified by MonsterInsights