শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে ক্যান্সার আক্রান্ত নাছিমার পাশে ‘খবর সংযোগ’, দেওয়া হলো ৫০ হাজার টাকা

অক্টোবর 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যান্সারে আক্রান্ত অসহায় নাছিমা আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাছিমার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মিডিয়া ফ্রন্টলাইনের সুপারভাইজার (রংপুর জোন) মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার নুরে হাসান সিদ্দিক ও খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি বুলবুল ইসলাম। নাছিমা আক্তার […]

রাজারহাটে মাদ্রাসার নিয়োগ নিয়ে উত্তেজনা, আপাতত স্থগিত নিয়োগ প্রক্রিয়া

অক্টোবর 8, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে রাজমল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগও উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন চারটি পদের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব সৃষ্টির […]

১২ বছরেও পুনর্নির্মাণ হয়নি সাকোরপাড়ের ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

অক্টোবর 8, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাকোরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে একটি জনগুরুত্বপূর্ণ ব্রিজ। এক যুগের কাছাকাছি সময় পার হলেও ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েক হাজার মানুষ। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনতারহাট-সাকোরপাড় সড়কের ওপর ব্রিজটি ২০১৩-১৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ […]

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন

অক্টোবর 8, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে […]

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

অক্টোবর 8, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সড়ক অবরোধ করেছেন চালকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শহরের শাপলা চত্বরে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল […]

অনুমোদনের ৭ বছরেও হয়নি দাশেরহাট বাইপাস সড়ক

অক্টোবর 8, 2026

আব্দুল খালেক ফারুখ কুড়িগ্রাম শহরের যানজট নিরসন ও সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন সহজ করতে নেওয়া দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কাজ অনুমোদনের সাত বছর পরও শেষ হয়নি। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ শুরু হওয়ার পর দুটি দফায় ঠিকাদার পরিবর্তন হলেও দৃশ্যমান অগ্রগতি কম। ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে বলে […]

কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

অক্টোবর 8, 2026

রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গরু চুরির চেষ্টার অভিযোগে মো. মফিজুল হক নামে এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। বুধবার (৭ অক্টোবর) রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান […]

উলিপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

অক্টোবর 7, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে মোছা. রুনা আক্তার (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুরের দুর্গাপুর বাজার এলাকা থেকে রুনা আক্তার নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে […]

কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

অক্টোবর 7, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম মো. মাহমুদুল হাসান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলিকে কেন্দ্র করে সম্প্রতি দুই উপজেলার ইউএনওর বিরুদ্ধেই একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক নেতাদের অভিযোগ, বদলি নীতিমালা অনুসরণ না করে জ্যেষ্ঠতা লঙ্ঘন, প্রাপ্যতাহীন বিদ্যালয়ে বদলি এবং রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে কয়েকজন শিক্ষককে বদলির […]

উলিপুরে অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি পেল ৬ শিক্ষার্থী

অক্টোবর 7, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ‘অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। এ বছর উপজেলার ছয়জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অম্বিকা ফাউন্ডেশন’-এর উদ্যোগে অম্বিকা চরণ রায়ের পুত্র চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ […]

Verified by MonsterInsights