শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

উলিপুরে নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

অক্টোবর 11, 2026

উলিপুর কুড়িগ্রামের উলিপুরে পূর্ববিরোধের জেরে একটি নির্মাণাধীন ভবনে ভাঙচুর ও নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রোস্তম আলী, মোহাম্মদ আলী, আব্দুল মতিনসহ ১৮ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভাঙচুর ও মালামাল লুটের কারণে মোট ২৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. মালেকুজ্জামান। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত আনুমানিক […]

ফুলবাড়ীতে বোরকার ভেতরে লুকানো ২.৬ কেজি গাঁজাসহ নারী আটক

অক্টোবর 11, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা বহনের অভিযোগে রুবিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী বাজারের স্বর্ণপট্টি এলাকায় আতিক জুয়েলার্সের সামনে মাদকবিরোধী অভিযান […]

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে নিয়োগ ও পাঠদান নিয়ে নানা অভিযোগ

অক্টোবর 11, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় অবস্থিত সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে অবকাঠামোগত সংকট, শিক্ষক-কর্মচারী নিয়োগ, উপস্থিতি ও শিক্ষা উপকরণ ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়টির পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা। ২০১৫ সালে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির […]

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর মার্চে

অক্টোবর 11, 2026

অনলাইন ডেস্ক: ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে জানানো হয়েছে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ […]

মোটরসাইকেলসহ সব মোটরযানের কাগজপত্র হালনাগাদে ২৯ অক্টোবর পর্যন্ত সময়

অক্টোবর 11, 2026

অনলাইন ডেস্ক: জরিমানা ছাড়াই মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ প্রযোজ্য কাগজপত্র এবং […]

নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় কর্মচারী নিয়োগের অভিযোগ, আত্মগোপনে মাদ্রাসা সুপার

অক্টোবর 11, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি দাখিল মাদ্রাসায় ১৬ লাখ টাকার বিনিময়ে গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে সুপারিনটেনডেন্ট ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। নিয়োগে জাল স্বাক্ষর ও ভুয়া রেজুলেশন তৈরির অভিযোগও করেছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যদের একাংশ। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি উপজেলার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী […]

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ, গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

অক্টোবর 10, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের গোডাউন ভেঙে প্রায় ২০ লাখ টাকার নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গোডাউনের জায়গা টিন দিয়ে ঘিরে দখলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। তবে গোডাউন ভাঙার কথা স্বীকার করলেও মালামাল লুটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছোট ভাই। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে […]

রাজারহাটে মাদরাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ, জমি ও অর্থ লেনদেনের দাবি

অক্টোবর 9, 2026

মোঃমিজানুর রহমান, জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসায় তিনটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমানের বিরুদ্ধে। নিয়োগে জমি ও অর্থ লেনদেনের দাবি করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তবে অভিযোগ অস্বীকার করে নিয়োগবিধি অনুসরণ করেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন অধ্যক্ষ। স্থানীয় সূত্রে […]

সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার বিদ্যুৎ সরকার

অক্টোবর 9, 2026

রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুরে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় বিদ্যুৎ সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরকারের সঙ্গে রৌমারী উপজেলার সুমা আক্তারের বিয়ে হয়েছিল। তাঁদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। অভিযোগ […]

ফুলবাড়ী সীমান্তে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

অক্টোবর 9, 2026

ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল […]

Verified by MonsterInsights