বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর মার্চে

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে জানানো হয়েছে। সে অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে।

আল জারওয়ানের মতে, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

তবে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে ভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অথবা সেই হিসাবের ভিত্তিতে চাঁদ পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চাঁদ দেখার শর্ত অনুসরণ করা দেশগুলোতে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশে রোজা শুরুর চূড়ান্ত তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর নির্ভর করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]