বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মোটরসাইকেলসহ সব মোটরযানের কাগজপত্র হালনাগাদে ২৯ অক্টোবর পর্যন্ত সময়

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

জরিমানা ছাড়াই মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ প্রযোজ্য কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

বিজ্ঞাপন

বিআরটিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিক্রির পর মোটরযানের মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক

এদিকে, মোটরযান বিক্রির পর নতুন মালিকের নামে মালিকানা পরিবর্তন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী, মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই সড়ক ও মহাসড়কে যানবাহন চালাচ্ছেন।

এতে পুরোনো মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে। মালিকানা পরিবর্তন না হওয়ায় সংশ্লিষ্ট মোটরযানের অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ও পুরোনো মালিকের ওপর পড়তে পারে।

অনলাইনে করা যাবে মালিকানা পরিবর্তনের আবেদন

বিআরটিএ জানিয়েছে, মোটরযানের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করা যাবে।

আবেদনের ওয়েবসাইট: https://bsp.brta.gov.bd

বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে আঙুলের ছাপ যাচাই করা হচ্ছে। একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তন

সড়ক পরিবহন আইন কার্যকরের অংশ হিসেবে চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু করেছে বিআরটিএ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১ ধারার বিধান অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য দণ্ডের পাশাপাশি নির্ধারিত নিয়মে চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হতে পারে।

তাই জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং যানবাহন বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 7

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]