বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে মাদ্রাসার নিয়োগ নিয়ে উত্তেজনা, আপাতত স্থগিত নিয়োগ প্রক্রিয়া

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে রাজমল্লীরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে চাপ প্রয়োগ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগও উঠেছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসন চারটি পদের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব সৃষ্টির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মাদ্রাসার দুই পক্ষের উপস্থিতিতে এ বিষয়ে আলোচনা হয়। সভায় নিয়োগসংক্রান্ত অভিযোগ তদন্তের পাশাপাশি ঘটনার সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

ইউএনও জানান, নিয়োগে আর্থিক লেনদেন বা অনিয়মের অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে তা যাচাই করা হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের জন্য চিঠি দেওয়া হবে। তবে কোনো অভিযোগ থাকলেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না।

সভায় মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটি নিয়েও আলোচনা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কমিটি পরিবর্তন বা নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের আর্থিক অনিয়ম বা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, তাঁকে অপমান ও মানহানি করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

এর আগে ৪ অক্টোবর ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ হয়। তবে মাদ্রাসার সভাপতি নুরুল সরকার জানিয়েছেন, এসব পদে এখনো কোনো নিয়োগ হয়নি; শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার পদে মোট ২৭ জন আবেদন করেছেন এবং পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]