বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ, জাতীয়করণসহ ৩ দাবি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে স্বতন্ত্র ইবতেদায়ি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে ‘শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি’ প্রতিপাদ্যে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এর আয়োজন করে।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রুহুল আমিন হামিদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো. আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) ও ইসলামি আলোচক মাওলানা মাহবুবুল আলম।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও সমস্যার মধ্যে দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষা ব্যবস্থা ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষা খাতে বৈষম্য দূর করতে হবে। আগামী দিনের নেতৃত্ব তৈরিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন এবং বলেন, ‘দেশ থেকে এক ফ্যাসিস্টের পতন হয়েছে, অপরদিকে আরেক ফ্যাসিস্টের জন্ম হয়েছে। বর্তমান সরকার যে লাইনে চলছে, তাতে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।’

এ সময় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে জনদুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]