বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদ সভাপতির মৃত্যু

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে বড়ভিটা ইউনিয়নের চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমন আলী মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোলেমন আলী গরু-ছাগল নিয়ে চরের দিকে ঘাস খাওয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ির পাশে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বাঁশ আটকে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে না পেরে তিনি ওই বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোলেমন আলীর মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]