শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কণ্ঠশিল্পী স্মৃতি জান্নাত, অর্থাভাবে বন্ধের পথে চিকিৎসা

সেপ্টেম্বর 30, 2026

আশির্বাদ রহমান, বিশেষ প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী কুড়িগ্রামের উদীয়মান কণ্ঠশিল্পী স্মৃতি জান্নাত। একাধিক হাড় ভাঙাসহ গুরুতর আঘাত নিয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জরুরি একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হলেও অর্থের সংকটে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্মৃতি জান্নাত কুড়িগ্রাম পৌর শহরের ডাকবাংলা পাড়া এলাকার দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে। স্থানীয় সাংস্কৃতিক […]

কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ, একদিনে হাসপাতালে ৪৯ রোগী

সেপ্টেম্বর 29, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম হাসপাতালে একদিনে ৪৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষকেও বাড়তি চাপ সামলাতে হচ্ছে। ডায়রিয়ার প্রকোপে জেলার বিভিন্ন এলাকার মানুষ […]

৭৮ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

সেপ্টেম্বর 29, 2026

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বালাটারী গ্রামে মরা তিস্তা খালের ওপর ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩০ মিটার দীর্ঘ সেতু এখনো পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। ২০১৯-২০ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ […]

চলন্ত ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে যাত্রীদের যাত্রা

সেপ্টেম্বর 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনের ৭০৩২ নম্বর কোচ থেকে বাতি ও ফ্যানের সার্কিটের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এতে ট্রেন চলার সময় কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে গিয়ে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হয়েছে যাত্রীদের। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে […]

ইবলিশ আল্লাহর ইবাদতকারী ও জ্ঞানী ছিল, কিন্তু শয়তান হলো কেন?

সেপ্টেম্বর 29, 2026

মোঃ মাইদুল ইসলাম ইবলিশ আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা সম্পর্কে জানত। আল্লাহর সঙ্গে তার কথোপকথনের কথাও কোরআনে বর্ণিত হয়েছে। কিন্তু আল্লাহর একটি নির্দেশ অমান্য করে অহংকারের কারণে সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। কোরআনের বর্ণনা অনুযায়ী, তার পতনের মূল কারণ ছিল আল্লাহর আদেশ অমান্য করা ও অহংকার। আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করার পর ফেরেশতাদের তাঁকে সিজদা […]

ফুলবাড়ীতে আশ্রয়ের ঘরেই আশ্রয়হীন ৩৭৫ পরিবার

সেপ্টেম্বর 29, 2026

ফুটো টিনের চাল, ভাঙা বেড়া; বৃষ্টিতে পলিথিন টাঙিয়ে দিন কাটছে, সংস্কারের অপেক্ষায় আবাসনগুলো বিপুল মিয়া, ফুলবাড়ী বাইরে তখন বৃষ্টি। ঘরের ভেতরেও টুপটাপ পানি পড়ছে। পানি ঠেকাতে জরাজীর্ণ টিনের চালে পলিথিন বিছিয়ে রেখেছেন বাসিন্দারা। কোথাও ভেঙে গেছে বেড়া, কোথাও নষ্ট হয়ে গেছে টয়লেট। বছরের পর বছর সংস্কার না হওয়ায় আশ্রয়ের জন্য নির্মিত ঘরগুলোই এখন হয়ে উঠেছে […]

ভুরুঙ্গামারীতে ২০ টাকায় শিক্ষার্থীদের দুপুরের খাবার

সেপ্টেম্বর 29, 2026

ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে। কলেজের নিজস্ব তহবিল থেকে আপাতত এ খাবারের ব্যয় বহন করা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ […]

চিলমারীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে মামলা

সেপ্টেম্বর 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। এর আগে সোমবার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ […]

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে কুড়িগ্রামে তিন কিশোরী, উদ্ধার পুলিশের

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ পাবনায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কুড়িগ্রামে এসে নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং অপর দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা তিনজনই একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধু। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা […]

কুড়িগ্রামে তিন পুত্রসন্তানের জননীকে উপজেলা প্রশাসনের সহায়তা

সেপ্টেম্বর 28, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দেওয়া কল্পনা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ তাঁর কার্যালয়ে কল্পনা বেগমকে ১০ হাজার টাকা নগদ সহায়তা দেন। কল্পনা বেগম (২৫) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার জায়দুল হকের স্ত্রী। বর্তমানে তিনি তিন সন্তানকে নিয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের […]

Verified by MonsterInsights