শুক্রবার, 6 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রাম ডিসি অফিসে ১৩ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

সেপ্টেম্বর 28, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার আওতাধীন বিভিন্ন অফিসে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুইটি ক্যাটাগরিতে মোট ১৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও সংখ্যা আবেদনের সময়সূচি আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টাআবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা […]

চিলমারীতে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সেপ্টেম্বর 28, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফকরুদ্দীনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নিয়ম মেনে অর্থ জমা দেওয়ার পরও প্রায় এক বছর ধরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার অভিযোগ করেছেন চর হরিপুর এলাকার ১৪টি পরিবার। সোমবার চিলমারী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। […]

কুড়িগ্রাম জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন করলেন ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের ১১ কর্মকর্তা

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে তাঁদের স্বাগত জানান পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিচয়পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার […]

দেশে ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের চিকিৎসক সমাবেশ

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদ এবং চিকিৎসকদের ওপর হামলা ও মবের ঘটনায় নিন্দা জানিয়ে কুড়িগ্রামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কুড়িগ্রাম জেলা ড্যাবের সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ), কোষাধ্যক্ষ ডা. রেদওয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও সহকারী অধ্যাপক ডা. আব্দুস সালামসহ ডা. আরিফ, […]

কুড়িগ্রামে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, রেজিস্ট্রেশন চলছে

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের বিসিক জেলা কার্যালয়, কুড়িগ্রামে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে […]

কুড়িগ্রামে ১ অক্টোবর শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রামের আয়োজনে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য […]

এক বছর ধরে নিখোঁজ মনির, প্রিয়জনের অপেক্ষায় পরিবার

সেপ্টেম্বর 27, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের মনির প্রায় এক বছর ধরে নিখোঁজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। নিখোঁজ মনির ওই গ্রামের হামেদ আলীর ছেলে এবং ময়না বেগমের সন্তান। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে পরিবারের সঙ্গে কথা কাটাকাটির […]

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ব্যক্তি গ্রেপ্তার

সেপ্টেম্বর 27, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের ফুলসাগর পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের […]

নৌপথ সচল, নেই ফেরি: চিলমারী-রৌমারীতে বিপাকে ১০ হাজার মানুষ

সেপ্টেম্বর 27, 2026

ডেস্ক ‍নিউজ ব্রহ্মপুত্র নদ খনন করে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হলেও চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এ নৌপথে ফেরি না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের প্রায় ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। জানা গেছে, নাব্যতা সংকট দূর করতে কোটি টাকা ব্যয়ে চিলমারী, রৌমারী ও […]

নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের প্রতিমা তৈরির স্থান পরিদর্শন পুলিশের

সেপ্টেম্বর 27, 2026

নাগেশ্বরী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন প্রতিমা তৈরির স্থান পরিদর্শন করেছে পুলিশ। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ কর্মকর্তারা। রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে এসব স্থান পরিদর্শন করা হয়। এ সময় […]

Verified by MonsterInsights