বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নৌপথ সচল, নেই ফেরি: চিলমারী-রৌমারীতে বিপাকে ১০ হাজার মানুষ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক ‍নিউজ

ব্রহ্মপুত্র নদ খনন করে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হলেও চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এ নৌপথে ফেরি না থাকায় দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের প্রায় ১০ হাজার মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা।

জানা গেছে, নাব্যতা সংকট দূর করতে কোটি টাকা ব্যয়ে চিলমারী, রৌমারী ও খেরুয়ার চরসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় খননকাজ করা হয়। জুলাইয়ের শেষ দিকে চারটি কাটার সাকশন ড্রেজার দিয়ে শুরু হওয়া খননের পর নৌপথে ফেরি চলাচলের প্রয়োজনীয় গভীরতা নিশ্চিত হয়েছে। বর্তমানে চ্যানেল সচল রাখতে সংরক্ষণমূলক ড্রেজিংও চলছে।

তবে এর মধ্যেই নৌপথটি ফেরিশূন্য হয়ে পড়েছে। গত আগস্টে নাব্যতা সংকটের কথা বলে ফেরি চলাচল বন্ধের পর পর্যায়ক্রমে তিনটি ফেরি সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর মেরামতের কথা বলে একমাত্র সচল ফেরি ‘কদম’ নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়। এরপর থেকে এ রুটে আর কোনো ফেরি নেই।

ফেরি বন্ধ থাকায় পণ্য পরিবহনে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে চালকদের। এতে সময় ও জ্বালানি ব্যয় বাড়ছে। পাশাপাশি পচনশীল পণ্য পরিবহনে নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের অভিযোগ, বিপুল অর্থ ব্যয় করে নৌপথ খনন করে প্রস্তুত রাখার পরও যদি ফেরি চালু না থাকে, তাহলে সরকারি বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না।

এদিকে, বিআইডব্লিউটিএর পুরকৌশল শাখা গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনকে (বিআইডব্লিউটিসি) দ্রুত ফেরি চালুর তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে নিয়মিত ফেরি না চললে নৌপথে পুনরায় পলি জমে নাব্যতা সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়। এ রুটে ‘কুঞ্জলতা’, ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘কদম’ নামে তিনটি ফেরি চলাচল করত। তবে চালুর কয়েক বছরের মধ্যেই বারবার ফেরি চলাচল বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ফেরি এভাবে বন্ধ থাকলে মানুষের দুর্ভোগ শেষ হবে না।

ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় মালামাল নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মাহমুদুল আলম তায়েফ বলেন, ঘাট ব্যবস্থাপনাসহ বন্দরের সার্বিক কার্যক্রম বিআইডব্লিউটিএ পরিচালনা করে। নৌপথের নাব্যতা সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত ফেরি চালু এবং নৌপথের নাব্যতা ধরে রাখতে দুই সংস্থার সমন্বয়ে নিয়মিত ড্রেজিং চালু রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগ: · · · · · · · · · · · ·

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ

নভেম্বর 4, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি | Hamar Kurigram জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, ভুয়া তথ্য ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সরকারি […]