
নভেম্বর 2, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অফিসকক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ ব্যক্তিরা হলেন মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমান। এ সময় তালাবদ্ধ কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-কর্মচারীরা। […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

নভেম্বর 2, 2026
ডেস্ক নিউজ | Hamar Kurigram বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী […]

নভেম্বর 2, 2026
ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে রোগীর স্বজনকে গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় হাসপাতালের হটলাইনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, তাঁকে ধাক্কা দেওয়া এবং তাঁর মোবাইল ফোন নষ্ট করে দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। অভিযুক্ত নার্সের […]

নভেম্বর 2, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

নভেম্বর 1, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে ইলেক্ট্রোফিশিং পদ্ধতিতে মাছ শিকারের দায়ে দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর […]

নভেম্বর 1, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে বেগুন ক্ষেতে কাজ করার সময় মৌমাছির আক্রমণে খলিল উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামে আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ ওই গ্রামের মৃত জামাত উল্লাহর ছেলে। আহত […]

নভেম্বর 1, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের অপরাধে সাব্বির হোসেন ওরফে সাহিদ (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বেটুবাড়ি ভাটুয়ার কুঠি এলাকায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির ওই […]

নভেম্বর 1, 2026
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ফোন ও একটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন […]

নভেম্বর 1, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মো. আনিসুর রহমান তোতা ব্যাপারী। অন্যদিকে কলেজের সভাপতি ও অধ্যক্ষের দাবি, বিধিবিধান মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিরোধ ও দলীয় গ্রুপিংয়ের কারণে এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]