বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কচাকাটা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নভেম্বর 1, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের কচাকাটা ডিগ্রি কলেজে ল্যাব সহকারীসহ চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন মো. আনিসুর রহমান তোতা ব্যাপারী। অন্যদিকে কলেজের সভাপতি ও অধ্যক্ষের দাবি, বিধিবিধান মেনেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাজনৈতিক বিরোধ ও দলীয় গ্রুপিংয়ের কারণে এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। […]

জাতীয় যুব দিবস-২০২৬: কুড়িগ্রামে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত সাজ্জাদ হোসাইন

নভেম্বর 1, 2026

ডেস্ক নিউজ জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন উলিপুরের কৃতি সন্তান মোঃ সাজ্জাদ হোসাইন। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, রক্তদান, শিক্ষা সহায়তা ও যুবসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের হলরুমে আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভা […]

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি

নভেম্বর 1, 2026

জুয়েল রানা ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (কম্পিউটার) মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই সনদের ভিত্তিতে প্রায় ২৪ বছর ধরে চাকরি করে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন তিনি। সম্প্রতি অভিযোগের তদন্তে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখতে চাওয়া হলেও তিনি তা উপস্থাপন করতে পারেননি […]

উলিপুরে ২৬৮ বিদ্যালয়ের প্রায় ২০০টিতেই প্রধান শিক্ষক নেই

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০০টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। এতে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সহকারী শিক্ষকেরা। ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম; […]

উলিপুরে বাবলু গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল, শাস্তির দাবিতে মানববন্ধন

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে মমিনুল ইসলাম বাবলু নামে এক ব্যক্তিকে রংপুরে গ্রেপ্তারের খবরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা প্রতারণা, মানব পাচার ও উচ্চ সুদে ঋণ দেওয়ার আড়ালে হয়রানির অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রায় ৩০টি ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত […]

উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় গ্রেপ্তার ১

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের বকেয়া ৪৫ হাজার টাকা দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। রোববার (১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর […]

উলিপুরে নদীর পাড়ের মাটি কেটে ভরাটের চেষ্টা, পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার আশঙ্কা

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বেইলি ব্রিজের উত্তর পাশে বামনী নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ঘটনায় নদীর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয় সমাজসেবক ফজলুল হকের অভিযোগ, দুর্গাপুর বেইলি ব্রিজসংলগ্ন […]

সোনালী ব্যাংকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কুড়িগ্রামে কর্মরত সাবেক ব্যবস্থাপক; পলাতক নৈশপ্রহরী

নভেম্বর 1, 2026

নিজস্ব প্রতিনিধি ।। হামার কুড়িগ্রাম নীলফামারীর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের একটি শাখায় অর্ধশতাধিক গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির নৈশপ্রহরী ফিরোজ মিয়া গত ২০ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। অন্যদিকে, শাখাটির সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে কুড়িগ্রামে কর্মরত সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) শরীফ হাসান মুরাদের বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]

উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ হাজার ৫০০ টাকা জব্দ

নভেম্বর 1, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আতাউর রহমান ওরফে আতা (৫৮) নামে আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশের এজাহার সূত্রে জানা […]