বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

ভাওয়াইয়া সুরে মুখরিত কুড়িগ্রামের স্বাধীনতার বিজয়স্তম্ভ, শেষ হলো দুই দিনের উৎসব

নভেম্বর 1, 2026

মোঃ মশিউর রহমান বিপুল | Hamar Kurigram ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত সংগীতানুষ্ঠানে ভাওয়াইয়া গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে ভাওয়াইয়া […]

নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় ৭ বছরের শিশু নিহত, এক লাখ টাকায় সমঝোতার অভিযোগ

অক্টোবর 31, 2026

নাগেশ্বরী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের নাগেশ্বরীতে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাসানুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের সঙ্গে এক লাখ টাকায় স্থানীয়ভাবে সমঝোতার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর মামলা না করে বিষয়টি মীমাংসার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভিতরবন্দ […]

ফিড-ওষুধ ও বিদ্যুতের বাড়তি দামে চাপে কুড়িগ্রামের পোল্ট্রি খামারিরা

অক্টোবর 31, 2026

হুমায়ূন কবীর সূর্য | Hamar Kurigram ফিড, ওষুধ, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে পোল্ট্রি খামারিরা চরম সংকটে পড়েছেন। উৎপাদন খরচ বাড়লেও বাজারে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের। এতে জেলার পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা ও শ্রমিকদের জীবিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, কুড়িগ্রামে বর্তমানে ২৭৫টি […]

কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা

অক্টোবর 31, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকায় অবস্থিত তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠানে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান, কুরআন ও আমপারা সবক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। […]

ফুলবাড়ীতে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন শিবিরের সাবেক সেক্রেটারি রবিউল আলম

অক্টোবর 31, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৬ সালের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন মো. রবিউল আলম। তিনি উপজেলার শাহবাজার এ. এইচ. ফাজিল মাদরাসার শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তাঁর এ সাফল্যের বিষয়টি জানা যায়। রবিউল আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী পূর্ব থানা শাখার সদ্য সাবেক সেক্রেটারি এবং সংগঠনটির একজন সাথী। […]

এইচএসসি ও সমমানের ফল আজ বেলা ১১টায়, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

অক্টোবর 31, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল একযোগে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল জানতে পরীক্ষার্থীদের রোল […]

ভাওয়াইয়া চর্চায় নতুন দিগন্ত, উলিপুরে নির্মিত হচ্ছে তিন কোটি টাকার ভবন

অক্টোবর 31, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ভাওয়াইয়া গানের চর্চা ও ঐতিহ্য সংরক্ষণে নির্মিত হচ্ছে বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদের স্থায়ী বহুতল ভবন। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ ভবনটি ভাওয়াইয়া সংগীতের চর্চা, প্রশিক্ষণ ও নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে ভবনটির ভিত্তিপ্রস্তর […]

রাজারহাটে নৈমিত্তিক ছুটি নিয়ে ব্যাখ্যা দিলেন ইউএনও তানজিলা তাসনিম

অক্টোবর 29, 2026

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম তাঁর নৈমিত্তিক ছুটি গ্রহণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে ছুটি নেওয়া একজন সরকারি কর্মকর্তার স্বাভাবিক অধিকার। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শিষ্টাচার ও জনসেবার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইউএনও তানজিলা তাসনিম জানান, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে তিনি […]

উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ির খোঁজ নেই

অক্টোবর 29, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকার একটি বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত নিলুফা ইয়াসমিন […]

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ আটক ৩

অক্টোবর 29, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য এক আইনজীবী ও তাঁর স্ত্রী রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]