বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

লেখক: Hamar Kurigram

কুড়িগ্রামে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

অক্টোবর 29, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে আব্দুল্লাহ (৬) ও নাঈম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে এবং নাঈম একই এলাকার নবীন চানের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা […]

কুড়িগ্রামে আর্থিক সংকটে শিশুকে বাসস্ট্যান্ডে রেখে গেলেন বাবা, পরে উদ্ধার

অক্টোবর 29, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আর্থিক সংকটের কারণে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে রেখে বাড়িতে ফিরে যান তার বাবা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির নাম নুরুল ইসলাম। সে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিকাজী গ্রামের বাসিন্দা এবং সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার […]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রধান আসামি গ্রেপ্তার

অক্টোবর 29, 2026

অনলাইন নিউজ ডেস্ক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলার প্রধান আসামি আব্দুস সালামকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ

অক্টোবর 29, 2026

সোহেল রানা, রাজারহাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার ছুটি ও কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। ছুটির আবেদনপত্রে অনুমোদনের দৃশ্যমান সিল-স্বাক্ষর না থাকা এবং আবেদনে উল্লেখ করা সময়ের সঙ্গে কর্মস্থল ত্যাগের সময়ের অসংগতিতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এদিকে, উপজেলায় সহকারী […]

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনার উপপরিচালক মোজাম্মেলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অক্টোবর 28, 2026

মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে বদলি বাণিজ্য, অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, সরকারি বাসার ভাড়া ও বিদ্যুৎ বিল কর্তনের উদ্যোগ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন কুড়িগ্রাম মা […]

ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

অক্টোবর 28, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা আমির প্রভাষক মো. আনোয়ার হোসেনের […]

রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন

অক্টোবর 28, 2026

এনামুল হক সরকার, রাজারহাট কুড়িগ্রামের রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণসভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংগারডাবড়ীহাট-সংলগ্ন রাজারহাট লোকসংগীত একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে […]

নাগেশ্বরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ

অক্টোবর 28, 2026

​মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান […]

কুড়িগ্রামে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর 28, 2026

ফজলুল করীম ফরাজী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কুড়িগ্রামে ফাইট আনটিল লাইট (ফুল)-এর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় […]

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উলিপুরে জামায়াতের বিক্ষোভ

অক্টোবর 28, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে পৌর শহরের গুনাইগাছ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ […]