
অক্টোবর 28, 2026
প্রায় ৪ লাখ টাকা মূল্যের মোবাইল জব্দ, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা হিসেবে অভিযুক্ত রশিদুল ইসলাম রতনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ১৭টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার […]

অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাত বছর বয়সী মেয়ে মনিকার মৃত্যুর পর এবার মারা গেলেন তার মা আদরি (৩৫)। ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মারা যান আদরি। এর আগে দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে […]

অক্টোবর 27, 2026
আরিফুল ইসলাম রিগ্যান, কুড়িগ্রাম কুড়িগ্রামে প্রায় ২ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ ও মজুতসংক্রান্ত অনিয়মের অভিযোগে খাদ্য বিভাগের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী বাদী হয়ে কুড়িগ্রাম জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। […]

অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জননিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণাধীন মহাসড়কে ফুটপাতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কের […]

অক্টোবর 27, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আহসান হাবিবের বিরুদ্ধে জমির নামজারি ও ৩৬ বছরের বকেয়া খাজনা পরিশোধের কথা বলে ১১ লাখ টাকা নেওয়ার পর আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. মিজানুর রহমান গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা […]

অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর সংকটে ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশে ব্যবহৃত সুচ, স্যালাইনসহ চিকিৎসাসামগ্রী ও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগের পাশাপাশি সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) হাসপাতালের ইনডোরে ভর্তি ছিলেন ৬২৫ জন রোগী। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে […]

অক্টোবর 27, 2026
মাইনুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা বাজারে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা। কুড়িগ্রামের উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাট গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী এসব চারা বিক্রি করছেন। পরিবেশের জন্য ক্ষতিকর এ গাছের বিষয়ে সচেতনতার অভাবে অনেকে তা কিনে বাড়ির আশপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও পতিত জমিতে রোপণ করছেন। তবে নিষিদ্ধ এ গাছের চারা […]

অক্টোবর 27, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ হাজার টাকাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন মিয়া ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও […]

অক্টোবর 27, 2026
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বছিরন বেওয়া ওই এলাকার মৃত নছির উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে […]

অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা […]