বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পরিচ্ছন্নতাকর্মী নেই, স্বাস্থ্যঝুঁকিতে কুড়িগ্রাম সদর হাসপাতাল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর সংকটে ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশে ব্যবহৃত সুচ, স্যালাইনসহ চিকিৎসাসামগ্রী ও বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগের পাশাপাশি সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) হাসপাতালের ইনডোরে ভর্তি ছিলেন ৬২৫ জন রোগী। এ ছাড়া প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ জন রোগী চিকিৎসাসেবা নেন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের এই সংকট হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখাকে কঠিন করে তুলেছে।

বিজ্ঞাপন

হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ব্যবহৃত সুচ ও অন্যান্য চিকিৎসাবর্জ্য নির্দিষ্ট স্থানে নিরাপদে অপসারণ না করা হলে রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নুর নেওয়াজ আহমেদ বলেন, কুড়িগ্রাম সদর হাসপাতালে বর্তমানে কোনো পরিচ্ছন্নতাকর্মী নেই। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ আটজন স্বেচ্ছাসেবক দিয়েছেন। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ এক হাজার টাকা মজুরিতে ১২ জনকে দিয়ে পরিচ্ছন্নতার কাজ করাচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হলে এ সংকট কাটবে বলে আশা করা হচ্ছে।

প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া এই হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা ও হাসপাতালের ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে।

কুড়িগ্রামের সর্বশেষ খবর

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]