
অক্টোবর 27, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে গবেষণা ও পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। বাস্তবায়িত হলে এ উদ্যোগকে ঘিরে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের […]

অক্টোবর 27, 2026
জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছানের নেতৃত্বে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের সিঅ্যান্ডবি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের […]

অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি […]

অক্টোবর 27, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় উন্নয়নকাজ সম্পন্ন না করেই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দের এক কোটি টাকা ব্যয় দেখিয়ে উত্তোলনের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে ছয়টি প্যাকেজের আওতায় নেওয়া ১৪টি প্রকল্পের বেশ কয়েকটির কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। কোথাও সড়ক অসম্পূর্ণ, কোথাও ড্রেন নির্মাণের পর বন্ধ রয়েছে পরবর্তী কাজ। এমনকি প্রকল্প তালিকায় থাকা দুটি ড্রেনের অস্তিত্বও […]

অক্টোবর 26, 2026
রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, তবু অসহায় মানুষের সেবায় নিয়মিত সময় ও অর্থ ব্যয় করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর রহমান কাজল (৩৯)। প্রায় ২১ বছর ধরে তিনি অসহায় মানুষের গোসল, চুল-দাড়ি ও নখ কাটানো, খাবার এবং পোশাকের ব্যবস্থা করে আসছেন। এ কাজে তাঁকে উৎসাহ ও সহযোগিতা দেন স্ত্রী মারুফা আক্তার লিপি। কাজল নাজিমখান ইউনিয়নের বেটুবাড়ি […]

অক্টোবর 26, 2026
রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বাছড়া ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর সাঁকো নির্মাণের কাজ চার মাসেও শেষ হয়নি। এখন পর্যন্ত শুধু বিম নির্মাণ করা হয়েছে। ফলে শিক্ষার্থী, মুসল্লি, বয়স্ক মানুষ ও অটোরিকশাচালকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাঁকোর বাকি কাজ পরবর্তী অর্থবছরে বরাদ্দ দিয়ে শেষ করার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। […]

অক্টোবর 26, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা শাখা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। মশা-মাছি নিয়ন্ত্রণেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন করেন এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক শাজাহান আলী সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন […]

অক্টোবর 26, 2026
রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

অক্টোবর 26, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

অক্টোবর 26, 2026
মো. মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের কাঁঠালবাড়ী বিদ্যাকানন এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পিংকি (বাচ্চু) পরিবহনের একটি বাস পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। […]