
অক্টোবর 26, 2026
উলিপুর প্রতিনিধি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইসলামি সংগীত ও গজল বিভাগে রংপুর বিভাগে প্রথম হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শিল্পী এম. শাহীন আলম। এ সাফল্যের সুবাদে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের […]

অক্টোবর 26, 2026
চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক […]

অক্টোবর 26, 2026
ফজলুল করীম ফরাজী, বিশেষ প্রতিনিধি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রামে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘ফ্লাওয়ার আন্টিল লাইট (ফুল)’-এর আয়োজনে ‘ফুল শিক্ষাবৃত্তি–২০২৫’ কর্মসূচির আওতায় এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

অক্টোবর 26, 2026
আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। দল বেঁধে পলো নিয়ে জলাশয়ে নেমে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। তবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ উৎসবের আমেজ থাকলেও আগের মতো মিলছে না দেশি মাছ। মাছ ধরতে এসে অনেকের মুখেই শোনা যাচ্ছে আক্ষেপ ও হতাশার কথা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ছড়ায় […]

অক্টোবর 25, 2026
তালিকা ও স্থানীয় বরাদ্দের তথ্য চান সাংবাদিকেরা; উপকারভোগীর সংখ্যা নিয়েও কর্মকর্তাদের বক্তব্যে অমিল ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১১টি গরু দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উপকারভোগীদের তালিকা, গরু কেনার ব্যয় এবং উপজেলায় বরাদ্দের পরিমাণ জানতে চেয়েও তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। কর্মসূচিতে কতজন গরু পেয়েছেন, সে বিষয়েও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার […]

অক্টোবর 25, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে প্রেমের সম্পর্ক ঘিরে সালিশ বৈঠকের পরদিন নাজমা খাতুন (৪৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে। তবে ওই বৈঠকের সঙ্গে নারীর মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম […]

অক্টোবর 25, 2026
মো. আবু সাঈদ ইসলাম, কচাকাটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ আব্দুল আউয়ালকে সভাপতি ও আলহাজ নওসাদ আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৯ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ‘ব্যবসায়ে ঐক্য, সমৃদ্ধিতে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে কচাকাটা বাজারে এ সম্মেলন হয়। সমিতির সভাপতি আলহাজ আব্দুল […]

অক্টোবর 25, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোগাড়িকে ধানবোঝাই ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক মো. লুৎফর শেখকে (৪৫) পাবনা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১২, সিপিসি-২, পাবনার একটি যৌথ […]

অক্টোবর 24, 2026
মো. মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক যুগান্তরের জেলা […]

অক্টোবর 24, 2026
রাজীবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজীবপুরে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে থানা-পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজীবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ […]